AdvocateListBD.com একটি তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম যা সাধারণ মানুষ ও আইনজীবীদের মধ্যে যোগাযোগ সহজতর করার উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। এই ওয়েবসাইট ব্যবহার করার পূর্বে অনুগ্রহ করে নিম্নোক্ত শর্তাবলী মনোযোগ দিয়ে পড়ুন এবং সম্মতি প্রদান করুন।
AdvocateListBD.com কোনো আইনগত পরামর্শ প্রদান করে না এবং কোনো কেস পরিচালনা, মধ্যস্থতা বা আইনগত সেবা প্রদান করে না। এই সাইটের মাধ্যমে প্রদত্ত তথ্য শুধুমাত্র সাধারণ তথ্য ও যোগাযোগের উদ্দেশ্যে ব্যবহৃত হবে।
ওয়েবসাইটে প্রদত্ত আইনজীবীদের নাম, ঠিকানা, যোগাযোগ নম্বর এবং অন্যান্য তথ্য সংশ্লিষ্ট আইনজীবী বা প্রোফাইল মালিক কর্তৃক সরবরাহকৃত। তথ্যের সঠিকতা, পূর্ণতা ও হালনাগাদ থাকার দায়িত্ব সংশ্লিষ্ট ব্যক্তির ওপর বর্তায়। AdvocateListBD.com তথ্যের ভুল বা গাফিলতির জন্য কোনো ধরনের দায়ভার গ্রহণ করবে না।
ওয়েবসাইট ব্যবহারকারী নিজ দায়িত্বে এখানে প্রদত্ত তথ্যের ভিত্তিতে আইনজীবীর সাথে যোগাযোগ করবেন এবং সেবা গ্রহণ করবেন। কোনো ধরনের ক্ষতি, আর্থিক বা অন্য কোনো ক্ষতির জন্য AdvocateListBD.com দায়ী থাকবে না।
ওয়েবসাইটে তৃতীয় পক্ষের ওয়েবসাইটের লিঙ্ক থাকতে পারে। এসব লিঙ্কের বিষয়বস্তু বা গোপনীয়তা নীতির জন্য AdvocateListBD.com দায়ী নয়।
AdvocateListBD.com-এ প্রদত্ত সকল কনটেন্ট কপিরাইট আইনের আওতায় রয়েছে। অনুমতি ছাড়া কপি, পুনঃপ্রকাশ বা বাণিজ্যিক ব্যবহারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
AdvocateListBD.com যেকোনো সময় পূর্ব ঘোষনা ছাড়াই এই Disclaimer শর্তাবলি পরিবর্তন বা আপডেট করার অধিকার সংরক্ষণ করে। সাইট ব্যবহার করার মাধ্যমে আপনি যেকোনো পরিবর্তনে সম্মত হন।
যেকোনো বিরোধ, মামলা বা আইনি বিষয় বাংলাদেশী আইন ও বিচারব্যবস্থার অধীনেই পরিচালিত হবে এবং বাংলাদেশি আদালত ছাড়া অন্য কোথাও মামলা চলবে না।
এই ওয়েবসাইট ব্যবহার করা মানে আপনি এই Disclaimer শর্তাবলীতে পূর্ণ সম্মতি প্রদান করছেন বলে গণ্য হবে।
AdvocateListBD.com
আপনার আইনজীবী খোঁজার বিশ্বস্ত সহকারী